Description
বাজারের কেমিক্যালযুক্ত সবজি নিয়ে ভয়? আপনার বাচ্চার জন্য আমাদের নিজস্ব প্রজেক্টের নিরাপদ মিষ্টি আলু!
বাচ্চাকে স্বাস্থ্যকর সবজি খাওয়াতে গিয়ে হিমশিম খাচ্ছেন? আপনার এই প্রতিদিনের স্ট্রাগলের সবচেয়ে সুস্বাদু ও নিরাপদ সমাধান হলো আমাদের Sweet Potato Puree Meal!
বাজারের কেমিক্যাল বা বিষাক্ত স্প্রের ঝুঁকি থেকে বাচ্চাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে আমরা কোনো ধরনের কীটনাশক (Pesticides) ছাড়াই নিজস্ব প্রজেক্টে স্পেশালি বাচ্চাদের জন্য এই ‘খাঁটি দেশি মিষ্টি আলু’ চাষ করি। দেশি মিষ্টি আলুর নিজস্ব প্রাকৃতিক মিষ্টি স্বাদ, ফাইবার এবং ভিটামিন-এ বাচ্চার কোষ্ঠকাঠিন্য (Constipation) দূর করে এবং হজমশক্তি বাড়ায়। এর একদম মিহি (Smooth) টেক্সচার এবং ন্যাচারাল টেস্টের কারণে ‘Picky Eater’ বাচ্চারাও কোনো জিদ ছাড়াই এটি দারুণ পছন্দ করে খাবে!
মিষ্টি আলুর পিউরি – ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ, মসৃণ টেক্সচারের জন্য বাচ্চাদের মধ্যে জনপ্রিয়।
Ingredients – শুকনো মিষ্টি আলু ,নাজিরশাইল চাল, স্বল্প পরিমাণ খাঁটি ঘি।
পুষ্টিগুণ (প্রতি ১০০ গ্রাম, আনুমানিক):
এনার্জি: ৩৭৮ কিলোক্যালরি
কার্বোহাইড্রেট: ৮০.০০ গ্রাম
প্রোটিন: ৫.৫০ গ্রাম
ফ্যাট: ২.৮০ গ্রাম
আয়রণ: ২.১০ মিলিগ্রাম
ময়েশ্চার: ৬.৫০%
রান্নার নিয়ম:
ধাপ ১: ১–২ টেবিল চামচ YummyYums মিক্সের সাথে ২০০ মি.লি. (১ কাপ) পানি নিন।
ধাপ ২: মাঝারি আঁচে ৩–৪ মিনিট অনবরত নেড়ে রান্না করুন।
ধাপ ৩: স্বাদ ও পুষ্টি বাড়াতে বুকের দুধ বা ফর্মুলা দুধ যোগ করা যেতে পারে।
ধাপ ৪: মিশ্রণটি সম্পূর্ণ মসৃণ হয়ে এলে কুসুম গরম অবস্থায় পরিবেশন করুন।
টিপস: এই মিক্সটি দিয়ে বেবির জন্য পুষ্টিকর প্যানকেক বা সফট কেকও তৈরি করা যায়।
মনে রাখবেন:
মিষ্টি আলুর নিজস্ব প্রাকৃতিক মিষ্টতা রয়েছে, তাই বাড়তি চিনি যোগ করার প্রয়োজন নেই।
১ বছরের কম বয়সী বাচ্চাদের খাবারে কোনো ধরনের চিনি বা লবণ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
পরিবেশনের আগে খাবারের তাপমাত্রা অবশ্যই পরীক্ষা করে নিন।
সংরক্ষণ:
শুকনো ও ঠান্ডা স্থানে রাখুন। আর্দ্রতা ও সূর্যালোক থেকে দূরে রাখুন এবং ভেজা চামচ ব্যবহার পরিহার করুন।
BCSIR Lab Tested
Made in Bangladesh
মায়ের দুধের বিকল্প নেই


