Description
বাচ্চার খাবারে মিষ্টি স্বাদ আনুন কোনো গিল্ট (Guilt) ছাড়াই!
ডাক্তার এবং পুষ্টিবিদদের মতে, বাচ্চার প্রাথমিক গ্রোথের সময় সাধারণ সাদা চিনি সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত, কারণ এটি বাচ্চার ইমিউনিটি কমিয়ে দেয় এবং দাঁতের মারাত্মক ক্ষতি করে। কিন্তু মিষ্টি স্বাদ ছাড়া বাচ্চারা অনেক সময়ই খাবার খেতে চায় না। ব্যস্ত মায়েদের এই প্রতিদিনের স্ট্রাগলের সবচেয়ে স্বাস্থ্যকর সমাধান হলো আমাদের Date Sugar (খেজুর চিনি)।
আমরা বাছাই করা সেরা মানের প্রিমিয়াম শুকনা খেজুর অত্যন্ত স্বাস্থ্যকর পরিবেশে ডিহাইড্রেট করে এবং মিহি গুঁড়ো করে এই চিনি তৈরি করি। এটি সাধারণ চিনির মতো শুধু মিষ্টিই করে না, বরং খেজুরের প্রাকৃতিক আয়রন ও পুষ্টিগুণ বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট এবং রক্তশূন্যতা রোধে সাহায্য করে। এখন বাচ্চার যেকোনো খাবারকে করুন সুস্বাদু – একদম নিশ্চিন্তে, কোনো অপরাধবোধ ছাড়াই!
Ingredients – প্রিমিয়াম খুরমা খেজুর
পুষ্টিগুণ (প্রতি ১০০ গ্রাম, আনুমানিক):
শক্তি: ৩৮৩.৩৫ কিলোক্যালরি
কার্বোহাইড্রেট: ৮৬.৫৮ গ্রাম
প্রোটিন: ৬.৯২ গ্রাম
ফ্যাট (Fat): ০.৪০ গ্রাম
পটাশিয়াম: ৬৯৬ মিলিগ্রাম
ফাইবার: ৬.৭০ গ্রাম
ময়শ্চার: ৪.৭৬%
ব্যবহার বিধি (How to Use):
ধাপ ১: বাচ্চার জন্য প্রস্তুতকৃত খাবার (যেমন: সিরিয়াল বা পায়েস) নিন।
ধাপ ২: স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ খেজুর চিনি যোগ করুন।
ধাপ ৩: ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন।
টিপস: ফিরনি, পোরিজ, স্মুদি বা যেকোনো ডেজার্ট আইটেমে এটি ব্যবহারযোগ্য।
সতর্কতা:
⚠️ ১ বছরের কম বয়সী শিশুর জন্য যেকোনো মিষ্টি জাতীয় উপাদান পরিমিত পরিমাণে ব্যবহার করা উচিত।
এটি প্রাকৃতিক মিষ্টতার উৎস, তাই অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলাই ভালো।
সংরক্ষণ:
শুকনো ও ঠান্ডা স্থানে রাখুন। আর্দ্রতা ও সূর্যালোক থেকে দূরে রাখুন এবং ভেজা চামচ ব্যবহার পরিহার করুন।
মেমোর ডেট থেকে এয়ার টাইট বক্সে রুম টেম্পারেচারে ৩ মাস, আর ফ্রিজে ৪ মাস ভালো থাকবে।
Iron & Potassium Rich
No Added Refined Sugar
Perfect for Babies, Kids & Health-conscious Adults
BCSIR Lab Tested
Made in Bangladesh
মায়ের দুধের বিকল্প নেই




