Description
রেগুলার খাবারে বাচ্চার অরুচি? ট্রাই করুন ‘BCSIR-Tested’ প্রিমিয়াম রাজমা খিচুড়ি মিক্স!
বাচ্চা যখন নতুন নতুন স্বাদ বুঝতে শেখে, তখন প্রতিদিন একই স্বাদের খাবার সে খেতে চায় না। বড়দের মতোই ছোট্ট সোনামণিদেরও খাবারে ভ্যারিয়েশন বা ভিন্নতা প্রয়োজন। কিন্তু বাচ্চার খাবারে স্বাদ বদলাতে গিয়ে পুষ্টির যেন কোনো ঘাটতি না হয়—মায়েদের এই চিন্তার সবচেয়ে পারফেক্ট ও সুস্বাদু সমাধান হলো Yummy Yums Rajma Khichuri Mix।
বাছাইকৃত প্রিমিয়াম মাল্টি-গ্রেইন এবং সুপারফুড ‘রাজমা’ (Kidney Beans)-এর সমন্বয়ে তৈরি এই খিচুড়িটি বাচ্চার স্বাদগ্রন্থিতে (Taste Buds) নতুনত্ব আনবে এবং প্রথম চামচেই সে এটি ভালোবেসে ফেলবে!
রাজমা বা কিডনি বিনস হলো প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি, যা প্রোটিন এবং ক্যালসিয়ামের পাওয়ারহাউস। বাচ্চার শারীরিক ও মানসিক বিকাশে এটি যেভাবে কাজ করে:
-
💪 মজবুত হাড় ও পেশি গঠন: এতে থাকা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম বাচ্চার হাড় মজবুত করে এবং প্রোটিন পেশি গঠনে সাহায্য করে।
-
🧠 ব্রেইন ডেভেলপমেন্ট: রাজমায় থাকা ৮টি এসেনশিয়াল অ্যামিনো এসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট বাচ্চার নার্ভাস সিস্টেম ও ব্রেইনের কার্যক্ষমতা দ্রুত বৃদ্ধি করে।
-
🛡️ ইমিউনিটি বুস্ট: হলুদে থাকা ‘কারকিউমিন’ এবং প্রাকৃতিক খনিজ উপাদান বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়।
ন্যাচারাল উপাদান: লাল রাজমা, সাদা রাজমা, চিনিগুঁড়া পোলাওর চাল, নাজিরশাইল চাল, বাসমতি চাল, মুগডাল, মশুরডাল, মাসকালাই ডাল, বুটেরডাল, এলাচ, হলুদ, দারুচিনি এবং আদা।
পুষ্টি উপাদান (প্রতি ১০০ গ্রাম, আনুমানিক)
এনার্জি: ৩৮২ কিলোক্যালরি
প্রোটিন: ১৬.৫০ গ্রাম
কার্বোহাইড্রেট: ৬৭.৪০ গ্রাম
ফ্যাট: ৩.২০ গ্রাম
আয়রন: ৩.৮৫ মিলিগ্রাম
ক্যালসিয়াম: ৫২.১০ মিলিগ্রাম
খাদ্য আঁশ (Fiber): ৪.২০ গ্রাম
ময়েশ্চার: ৫.৭৫%
রান্নার নিয়ম:
ধাপ ১: একটি পরিষ্কার পাত্রে ২০০ মি.লি. (২ কাপ) সাধারণ পানি নিন এবং তাতে ১ টেবিল চামচ YummyYums রাজমা খিচুড়ি মিক্স মিশিয়ে ভালো করে নেড়ে নিন।
ধাপ ২: হালকা আঁচে ৮–১০ মিনিট রান্না করুন। খিচুড়িটি যেন নিচে লেগে না যায়, সেজন্য বারবার নাড়তে থাকুন।
ধাপ ৩: পুষ্টি ও স্বাদ বাড়াতে রান্নার সময় পছন্দ মতো শাকসবজি, মাছ, মুরগির মাংস অথবা ডিম যোগ করতে পারেন।
ধাপ ৪: রান্না শেষে নামানোর আগে স্বাদ ও গুণাগুণ বৃদ্ধিতে সামান্য ঘি, অলিভ অয়েল অথবা চিজ মিশিয়ে হালকা গরম অবস্থায় পরিবেশন করুন।
মনে রাখবেন:
খাওয়ানোর আগে খাবারের তাপমাত্রা অবশ্যই পরীক্ষা করুন।
নতুন উপাদান ব্যবহারের ক্ষেত্রে অ্যালার্জি আছে কি না তা লক্ষ্য করুন।
১ বছরের কম বয়সী বাচ্চাদের খাবারে কোনো ধরনের চিনি বা লবণ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
শিশুর খাবারে অতিরিক্ত মসলা বা ঝাল ব্যবহার করা থেকে বিরত থাকুন।
সংরক্ষণ: শুকনো ও ঠান্ডা স্থানে রাখুন। আর্দ্রতা ও সূর্যালোক থেকে দূরে রাখুন এবং ভেজা চামচ ব্যবহার পরিহার করুন।
BCSIR Lab Tested
Made in Bangladesh
Fully Homemade, Lab Certified Safety
মায়ের দুধের বিকল্প নেই



