Glozin
চিনি ও লবণ যোগ করা হয় না
Glozin
অর্ডারের পরে বানানো হয়
Glozin
১০০% নিরাপদ বেবি ফুড
Glozin
সারাদেশে হোম ডেলিভারি
Glozin
শিশু পুষ্টিবিদের গাইডলাইনে তৈরি

Description

রেগুলার খাবারে বাচ্চার অরুচি? ট্রাই করুন ‘BCSIR-Tested’ প্রিমিয়াম রাজমা খিচুড়ি মিক্স!

বাচ্চা যখন নতুন নতুন স্বাদ বুঝতে শেখে, তখন প্রতিদিন একই স্বাদের খাবার সে খেতে চায় না। বড়দের মতোই ছোট্ট সোনামণিদেরও খাবারে ভ্যারিয়েশন বা ভিন্নতা প্রয়োজন। কিন্তু বাচ্চার খাবারে স্বাদ বদলাতে গিয়ে পুষ্টির যেন কোনো ঘাটতি না হয়—মায়েদের এই চিন্তার সবচেয়ে পারফেক্ট ও সুস্বাদু সমাধান হলো Yummy Yums Rajma Khichuri Mix

বাছাইকৃত প্রিমিয়াম মাল্টি-গ্রেইন এবং সুপারফুড ‘রাজমা’ (Kidney Beans)-এর সমন্বয়ে তৈরি এই খিচুড়িটি বাচ্চার স্বাদগ্রন্থিতে (Taste Buds) নতুনত্ব আনবে এবং প্রথম চামচেই সে এটি ভালোবেসে ফেলবে!

রাজমা বা কিডনি বিনস হলো প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি, যা প্রোটিন এবং ক্যালসিয়ামের পাওয়ারহাউস। বাচ্চার শারীরিক ও মানসিক বিকাশে এটি যেভাবে কাজ করে:

  • 💪 মজবুত হাড় ও পেশি গঠন: এতে থাকা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম বাচ্চার হাড় মজবুত করে এবং প্রোটিন পেশি গঠনে সাহায্য করে।

  • 🧠 ব্রেইন ডেভেলপমেন্ট: রাজমায় থাকা ৮টি এসেনশিয়াল অ্যামিনো এসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট বাচ্চার নার্ভাস সিস্টেম ও ব্রেইনের কার্যক্ষমতা দ্রুত বৃদ্ধি করে।

  • 🛡️ ইমিউনিটি বুস্ট: হলুদে থাকা ‘কারকিউমিন’ এবং প্রাকৃতিক খনিজ উপাদান বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়।

 

ন্যাচারাল উপাদান:  লাল রাজমা, সাদা রাজমা, চিনিগুঁড়া পোলাওর চাল, নাজিরশাইল চাল, বাসমতি চাল, মুগডাল, মশুরডাল, মাসকালাই ডাল, বুটেরডাল, এলাচ, হলুদ, দারুচিনি এবং আদা।

 

পুষ্টি উপাদান (প্রতি ১০০ গ্রাম, আনুমানিক)

এনার্জি: ৩৮২ কিলোক্যালরি

প্রোটিন: ১৬.৫০ গ্রাম 

কার্বোহাইড্রেট: ৬৭.৪০ গ্রাম 

ফ্যাট: ৩.২০ গ্রাম 

আয়রন: ৩.৮৫ মিলিগ্রাম 

ক্যালসিয়াম: ৫২.১০ মিলিগ্রাম 

খাদ্য আঁশ (Fiber): ৪.২০ গ্রাম 

ময়েশ্চার: ৫.৭৫% 

 

রান্নার নিয়ম:

ধাপ ১: একটি পরিষ্কার পাত্রে ২০০ মি.লি. (২ কাপ) সাধারণ পানি নিন এবং তাতে ১ টেবিল চামচ YummyYums রাজমা খিচুড়ি মিক্স মিশিয়ে ভালো করে নেড়ে নিন।

ধাপ : হালকা আঁচে ৮–১০ মিনিট রান্না করুন। খিচুড়িটি যেন নিচে লেগে না যায়, সেজন্য বারবার নাড়তে থাকুন।

ধাপ ৩: পুষ্টি ও স্বাদ বাড়াতে রান্নার সময় পছন্দ মতো শাকসবজি, মাছ, মুরগির মাংস অথবা ডিম যোগ করতে পারেন।

ধাপ ৪: রান্না শেষে নামানোর আগে স্বাদ ও গুণাগুণ বৃদ্ধিতে সামান্য ঘি, অলিভ অয়েল অথবা চিজ মিশিয়ে হালকা গরম অবস্থায় পরিবেশন করুন।

 

মনে রাখবেন:

খাওয়ানোর আগে খাবারের তাপমাত্রা অবশ্যই পরীক্ষা করুন।

নতুন উপাদান ব্যবহারের ক্ষেত্রে অ্যালার্জি আছে কি না তা লক্ষ্য করুন।

১ বছরের কম বয়সী বাচ্চাদের খাবারে কোনো ধরনের চিনি বা লবণ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

শিশুর খাবারে অতিরিক্ত মসলা বা ঝাল ব্যবহার করা থেকে বিরত থাকুন।

 

সংরক্ষণ:  শুকনো ও ঠান্ডা স্থানে রাখুন। আর্দ্রতা ও সূর্যালোক থেকে দূরে রাখুন এবং ভেজা চামচ ব্যবহার পরিহার করুন।

 

BCSIR Lab Tested

Made in Bangladesh

Fully Homemade, Lab Certified Safety

মায়ের দুধের বিকল্প নেই

 

Additional information

Weight

1kg, 500g, 250g

Customer Reviews

No reviews yet.

Be the first to review “রাজমা খিচুড়ি মাল্টি গ্রেইন”

Your email address will not be published. Required fields are marked *

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন

না। আমরা বড় পরিমাণে মাসের পর মাস প্রোডাক্ট তৈরি করে স্টকে রাখি না।

প্রতিটি ব্যাচ অর্ডার অনুযায়ী (Made to Order) প্রস্তুত করার চেষ্টা করি, যাতে আপনার শিশুর জন্য যতটা সম্ভব তাজা (Fresh Batch) খাবার পৌঁছে দিতে পারি।

প্রতিটি ব্যাচ প্রস্তুতের পর মান নিয়ন্ত্রণ, সঠিক প্যাকেজিং এবং নিরাপদ সংরক্ষণের মাধ্যমে পাঠানো হয়।

আমাদের লক্ষ্য শুধু একটি পণ্য বিক্রি করা নয়, বরং আপনার শিশুর কাছে যতটা সম্ভব Fresh, Safe & Quality Nutrition পৌঁছে দেওয়া।

অবশ্যই! রাজমাতে রয়েছে প্রচুর ফাইবার এবং হেলদি কার্বোহাইড্রেট, যা স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে সহায়ক। আমাদের এই 'রাজমা খিচুড়ি মিক্স'-এর সাথে রান্নার সময় সামান্য ঘি বা মাখন যোগ করে খাওয়ালে এটি বাচ্চার হেলদি ওয়েট গেইনে চমৎকার কাজ করবে।

রাজমায় রয়েছে ৮টি এসেনশিয়াল অ্যামিনো এসিড, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো বাচ্চার ব্রেইনের নার্ভাস সিস্টেমের কার্যক্ষমতা দ্রুত বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি প্রখর করতে সাহায্য করে।

হ্যাঁ, এটি খুবই ভার্সেটাইল এবং ফুল-ফিলিং একটি মিল। বাচ্চার লাঞ্চ বা ডিনার-যেকোনো মেইন মিল হিসেবেই আপনি এটি দিতে পারেন। এটি অনেকক্ষণ পেট ভরা রাখে এবং বাচ্চাকে সারাদিন চনমনে ও অ্যাক্টিভ থাকতে এনার্জি দেয়।