Glozin
চিনি ও লবণ যোগ করা হয় না
Glozin
অর্ডারের পরে বানানো হয়
Glozin
১০০% নিরাপদ বেবি ফুড
Glozin
সারাদেশে হোম ডেলিভারি
Glozin
শিশু পুষ্টিবিদের গাইডলাইনে তৈরি

Description

বাচ্চার সলিড জার্নির সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর শুরু!

৬ মাস বয়সের পর বাচ্চাকে প্রথম কী খেতে দেবেন, তা নিয়ে প্রতিটি মা-ই দুশ্চিন্তায় ভোগেন। কারণ এই সময় বাচ্চার হজমশক্তি খুবই সেনসিটিভ থাকে। আপনার এই দুশ্চিন্তা দূর করতেই আমরা তৈরি করেছি Stage 1 Cereal – First Munch

বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট এবং ফিজিক্যাল গ্রোথের জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে আমরা দেশসেরা পুষ্টিবিদদের (Nutritionists) সাথে কনসাল্ট করেছি। তাদের দেওয়া গাইডলাইন অনুযায়ী, একদম বাছাইকৃত (Handpicked) সেরা উপাদানগুলো সঠিক পরিমাণে মিক্স করে এই সিরিয়ালটি রেডি করা হয়। এটি যেমন আয়রন ও ভিটামিনে ভরপুর, তেমনি এর একদম স্মুথ টেক্সচার বাচ্চার হজমে কোনো সমস্যা তৈরি করে না। বাচ্চার সলিড জার্নির প্রথম ধাপটি এখন হবে একদম নিশ্চিন্ত এবং স্বাস্থ্যকর!

ট্রেডিশনাল পুষ্টিগুণের সাথে আধুনিক ব্যস্ত মায়ের জন্য এটি একটি পারফেক্ট, ঝামেলাহীন সল্যুশন।

ন্যাচারাল উপাদান: গম, যব, ভুট্টা, সাগুদানা, বাসমতী চাল, নাজিরশাইল চাল, পোলাওর চাল, মুগডাল, মশুরডাল, মাসকালাই ডাল, খুরমা খেজুর ও এলাচ।

 

পুষ্টিগুণ (প্রতি ১০০ গ্রাম, আনুমানিক):

  • এনার্জি: ৩৯৮ কিলোক্যালরি
  • কার্বোহাইড্রেট: ৭৬.০০ গ্রাম
  • প্রোটিন: ১১.৫০ গ্রাম
  • ফ্যাট: ২.৫০ গ্রাম
  • আয়রণ: ৪.২৫ মিলিগ্রাম
  • ক্যালসিয়াম: ৫৬.০০ মিলিগ্রাম
  • ময়েশ্চার: ৬.০০%

রান্নার নিয়ম :

ধাপ ১: ১ টেবিল চামচ সিরিয়ালের সাথে ১.৫ কাপ (১০০ মি.লি.) পানি বা দুধ নিন।

ধাপ ২: মাঝারি আঁচে ৫–৭ মিনিট অনবরত নেড়ে রান্না করুন।

ধাপ ৩: স্বাদ বাড়াতে বুকের দুধ, ফর্মুলা দুধ বা ফলের পিউরি যোগ করা যেতে পারে।

ধাপ ৪: মিশ্রণটি পাতলা বা নরম হলে কুসুম গরম অবস্থায় পরিবেশন করুন।

বি: দ্র: আপনার পছন্দ অনুযায়ী নিয়মেও রান্না করতে পারেন।

 

মনে রাখবেন:

পরিবেশনের আগে খাবারের তাপমাত্রা অবশ্যই পরীক্ষা করে নিন।

১ বছরের কম বয়সী বাচ্চাদের খাবারে কোনো ধরনের চিনি বা লবণ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

নতুন উপাদান ব্যবহারের ক্ষেত্রে অ্যালার্জি আছে কি না তা লক্ষ্য করুন।

 

সংরক্ষণ: 

শুকনো ও ঠান্ডা স্থানে রাখুন। আর্দ্রতা ও সূর্যালোক থেকে দূরে রাখুন এবং ভেজা চামচ ব্যবহার পরিহার করুন।

মেয়াদ:

মেমোর ডেট থেকে এয়ার টাইট বক্সে রুম টেম্পারেচারে ৬০ দিন, আর ফ্রিজে ৯০ দিন ভালো থাকবে। 

BCSIR Lab Tested

Made in Bangladesh

Fully Homemade, Lab Certified Safety

মায়ের দুধের বিকল্প নেই

 

Additional information

Weight

1kg, 500g, 250g

Customer Reviews

No reviews yet.

Be the first to review “Stage 1 cereal – First Munch”

Your email address will not be published. Required fields are marked *

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন

না। আমরা বড় পরিমাণে মাসের পর মাস প্রোডাক্ট তৈরি করে স্টকে রাখি না।

প্রতিটি ব্যাচ অর্ডার অনুযায়ী (Made to Order) প্রস্তুত করার চেষ্টা করি, যাতে আপনার শিশুর জন্য যতটা সম্ভব তাজা (Fresh Batch) খাবার পৌঁছে দিতে পারি।

প্রতিটি ব্যাচ প্রস্তুতের পর মান নিয়ন্ত্রণ, সঠিক প্যাকেজিং এবং নিরাপদ সংরক্ষণের মাধ্যমে পাঠানো হয়।

আমাদের লক্ষ্য শুধু একটি পণ্য বিক্রি করা নয়, বরং আপনার শিশুর কাছে যতটা সম্ভব Fresh, Safe & Quality Nutrition পৌঁছে দেওয়া।

হ্যাঁ, অবশ্যই! বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং শিশু বিশেষজ্ঞদের মতে ৬ মাস বয়সে সলিড শুরুর জন্য Stage 1 Cereal হলো সবচেয়ে আদর্শ খাবার, কারণ এটি বাচ্চার প্রথম খাবার হিসেবে সহজে হজম হয় এবং গলায় আটকে যাওয়ার (Choking Hazard) ঝুঁকি থাকে না।

প্রথমদিকে এটি খুব পাতলা করে খাওয়াতে হয়। আপনি কুসুম গরম পানি, ফর্মুলা মিল্ক অথবা ব্রেস্ট মিল্কের সাথে ১-২ চামচ সিরিয়াল মিক্স করে পাতলা পিউরির মতো বানিয়ে বাচ্চাকে খাওয়াতে পারবেন। বাচ্চা টেক্সচারে অভ্যস্ত হয়ে গেলে ধীরে ধীরে ঘন করতে পারেন।

বাচ্চার প্রথম সলিডের ক্ষেত্রে "কতটুকু খাচ্ছে" তার চেয়ে "কীভাবে খাচ্ছে" সেটি বেশি জরুরি। প্রথম কয়েকদিন মাত্র ১ থেকে ২ চা-চামচ (Teaspoon) পরিমাণ দিয়ে শুরু করুন, যাতে বাচ্চার পেট খাবারটির সাথে অ্যাডজাস্ট হতে পারে। এরপর ধীরে ধীরে পরিমাণ বাড়াবেন।

একদমই না। আমাদের First Munch সিরিয়ালটিতে বাছাইকৃত উপাদানগুলোর সঠিক ফাইবার ব্যালেন্স মেইনটেইন করা হয়েছে, যা বাচ্চার পেট পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

হ্যাঁ! AAP recommend করে ৬-১২ মাসের বাচ্চারা দৈনিক ১১ মিলিগ্রাম iron পাক। যখন বাচ্চা ৬ মাসে পৌঁছায়, তার জন্মগত iron stores কমে যেতে থাকে। আমাদের সিরিয়াল এই gap fill করে।