Description
বাচ্চার সলিড জার্নির সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর শুরু!
৬ মাস বয়সের পর বাচ্চাকে প্রথম কী খেতে দেবেন, তা নিয়ে প্রতিটি মা-ই দুশ্চিন্তায় ভোগেন। কারণ এই সময় বাচ্চার হজমশক্তি খুবই সেনসিটিভ থাকে। আপনার এই দুশ্চিন্তা দূর করতেই আমরা তৈরি করেছি Stage 1 Cereal – First Munch।
বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট এবং ফিজিক্যাল গ্রোথের জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে আমরা দেশসেরা পুষ্টিবিদদের (Nutritionists) সাথে কনসাল্ট করেছি। তাদের দেওয়া গাইডলাইন অনুযায়ী, একদম বাছাইকৃত (Handpicked) সেরা উপাদানগুলো সঠিক পরিমাণে মিক্স করে এই সিরিয়ালটি রেডি করা হয়। এটি যেমন আয়রন ও ভিটামিনে ভরপুর, তেমনি এর একদম স্মুথ টেক্সচার বাচ্চার হজমে কোনো সমস্যা তৈরি করে না। বাচ্চার সলিড জার্নির প্রথম ধাপটি এখন হবে একদম নিশ্চিন্ত এবং স্বাস্থ্যকর!
ট্রেডিশনাল পুষ্টিগুণের সাথে আধুনিক ব্যস্ত মায়ের জন্য এটি একটি পারফেক্ট, ঝামেলাহীন সল্যুশন।
ন্যাচারাল উপাদান: গম, যব, ভুট্টা, সাগুদানা, বাসমতী চাল, নাজিরশাইল চাল, পোলাওর চাল, মুগডাল, মশুরডাল, মাসকালাই ডাল, খুরমা খেজুর ও এলাচ।
পুষ্টিগুণ (প্রতি ১০০ গ্রাম, আনুমানিক):
- এনার্জি: ৩৯৮ কিলোক্যালরি
- কার্বোহাইড্রেট: ৭৬.০০ গ্রাম
- প্রোটিন: ১১.৫০ গ্রাম
- ফ্যাট: ২.৫০ গ্রাম
- আয়রণ: ৪.২৫ মিলিগ্রাম
- ক্যালসিয়াম: ৫৬.০০ মিলিগ্রাম
- ময়েশ্চার: ৬.০০%
রান্নার নিয়ম :
ধাপ ১: ১ টেবিল চামচ সিরিয়ালের সাথে ১.৫ কাপ (১০০ মি.লি.) পানি বা দুধ নিন।
ধাপ ২: মাঝারি আঁচে ৫–৭ মিনিট অনবরত নেড়ে রান্না করুন।
ধাপ ৩: স্বাদ বাড়াতে বুকের দুধ, ফর্মুলা দুধ বা ফলের পিউরি যোগ করা যেতে পারে।
ধাপ ৪: মিশ্রণটি পাতলা বা নরম হলে কুসুম গরম অবস্থায় পরিবেশন করুন।
বি: দ্র: আপনার পছন্দ অনুযায়ী নিয়মেও রান্না করতে পারেন।
মনে রাখবেন:
পরিবেশনের আগে খাবারের তাপমাত্রা অবশ্যই পরীক্ষা করে নিন।
১ বছরের কম বয়সী বাচ্চাদের খাবারে কোনো ধরনের চিনি বা লবণ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
নতুন উপাদান ব্যবহারের ক্ষেত্রে অ্যালার্জি আছে কি না তা লক্ষ্য করুন।
সংরক্ষণ:
শুকনো ও ঠান্ডা স্থানে রাখুন। আর্দ্রতা ও সূর্যালোক থেকে দূরে রাখুন এবং ভেজা চামচ ব্যবহার পরিহার করুন।
মেয়াদ:
মেমোর ডেট থেকে এয়ার টাইট বক্সে রুম টেম্পারেচারে ৬০ দিন, আর ফ্রিজে ৯০ দিন ভালো থাকবে।
BCSIR Lab Tested
Made in Bangladesh
Fully Homemade, Lab Certified Safety
মায়ের দুধের বিকল্প নেই





